• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:৫২ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত, ৩

৭ মার্চ ২০২৩ বিকাল ০৪:৩২:৫২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত, ৩

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় এক মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। ৭ মার্চ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামছুল হকের ছেলে মোটরসাইকেলচালক এম এ হাসিব, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের লোকমান শেখের ছেলে বাইসাইকেল আরোহী নবীর শেখ ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বলেন, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই হাসিব নিহত হন। গুরুতর আহত হন নবীর শেখ ও আব্দুর রহিম।

Ad

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অপর দুজনকেও মৃত ঘোষণা করেন। প্রাণহানির পর মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বাস চালকের বেপরোয়া গতির কারণে এটি প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।

কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাফিজ জানিয়েছেন, তিনজনের মরদেহ হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us