• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:১১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

১৬ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৩:২২

নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কৃতি সন্তান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান’র ৯৯তম জন্মদিন উপলক্ষে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে।

১৫এপ্রিল সোমবার বিকেলে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় সুলতান চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. শাহাবুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অতিথিবৃন্দ সুলতান চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, এ মেলায় নিয়মিত সাহিত্য, সংস্কৃতি বিষয়ক উপস্থাপনা, সেমিনার এবং গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬