• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৫০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দুমকিতে গাড়ির চাকায় ওড়না পেচিয়ে তরুণীর মৃত্যু

১২ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩৫:৩৭

দুমকিতে গাড়ির চাকায় ওড়না পেচিয়ে তরুণীর মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে চলন্ত অটো গাড়ির চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে  বৈশাখী সাহা (১৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

১১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বৈশাখী সাহা উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিমাই চন্দ্র সাহার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

স্থানীয় সূত্রে জানা যায়, ২ দিন আগে নিহত বৈশাখী সাহা তার ছোট বোন শ্রাবণী সাহা, চাচতো ভাই লিটন চন্দ্র সাহা ও চাচতো বৌদি তন্দ্রা ভক্তের সাথে দক্ষিণ মুরাদিয়ায় শ্যামল ভক্তের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন বিকেলে ঘুরতে বের হয়ে অটো গাড়িতে করে ভক্ত বাড়ির দিকে ফিরছিলেন।

এ সময় পঞ্চায়েত বাড়ি এলাকায় পৌঁছালে চলন্ত গাড়ির চাকায় পড়নে থাকা নিজের ওড়না পেচিয়ে ফাঁস লাগে। সাথে সাথে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান জানান, ঘটনাটি জেনেছি। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪