• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৯:১২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় কোটি টাকার হিরোইন উদ্ধার

৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৯:৫৬

নওগাঁয় কোটি টাকার হিরোইন উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্রেনে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৬০০ গ্রামের বেশি হিরোইন উদ্ধার করেছে বিজিবি-১৬ এর একটি আভিযানিক দল।

৭ এপ্রিল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার সময় রাণীনগর রেলওয়ে স্টেশনে রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর ফারুক।

এ বিষয়ে আভিযানিক দলের প্রধান ও বিজিবি-১৬ এর মেজর ফারুক জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে হিরোইনের একটি বড় চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাণীনগর রেলওয়ে স্টেশনে বিজিবির একটি দল রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় ট্রেনে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে সিটের নিচে হিরোইনের ছয়টি প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। ছয়টি প্যাকেটে আনুমানিক ৬ শতাধিক গ্রাম হিরোইন ছিলো,  যার আনুমানিক বাজার মূল্য মনে করা হচ্ছে প্রায় কোটি টাকা।

এই বিষয়ে আরও বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯