• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৩:১১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মনোহরদীতে প্রান্তিক মানুষের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

৬ এপ্রিল ২০২৪ সকাল ০৯:০৩:৪৪

মনোহরদীতে প্রান্তিক মানুষের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জনবান্ধব বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিয়মিত প্রান্তিক ও অসহায় মানুষদের সহায়তা করা হয়ে থাকে। তবে আজকের এ ঈদ উপহার বিতরণ একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে। এতে উপজেলার কোনো অসহায় বাদ যাবে না।

৫ এপ্রিল শুক্রবার সকালে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়াশীষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ সাদি প্রমুখ।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব উদ্যোগে প্রান্তিক ও নিম্ন আয়ের ৭০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯