• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

৪ এপ্রিল ২০২৪ রাত ০৮:১২:৫৮

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি।

৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাশার খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের সঞ্চালনায় এসময় ৬ শতাধিক মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব উপহার সামগ্রী  বিতরণ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলী, সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯