• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫৮:০৬ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

ঈদে সড়কে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় চলবে না: সড়ক সচিব

৪ এপ্রিল ২০২৪ দুপুর ০২:১৬:৩৮

ঈদে সড়কে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় চলবে না: সড়ক সচিব

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: পবিত্র ঈদুল ফিতরে পরিবহন থেকে কোন ধরনের চাঁদাবাজি ও  ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

৪ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে কোন শুনানি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, কোন অবস্থাতেই কোন জায়গায় বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। এছাড়া সড়কে কোন ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে প্রশাসন।

আরও পড়ুন

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

তিনি আরও বলেন, সিগন্যাল ভঙ্গ করে কোন গাড়ি সড়কে চলতে পারবে না। কোথাও কোন ধরনের ব্যাত্যয় ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করেন তিনি। ঈদ যাত্রা নির্বাহ করতে সরকারের বিভিন্ন দফতর কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. মোর্শেদ আলম, সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী  মিন্টু রঞ্জন দেবনাথ, নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৭:৫৩