• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২২:০৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সৌদি প্রবাসীর উদ্যোগে কালিয়ায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

১ এপ্রিল ২০২৪ সকাল ১০:৪১:৩৪

সৌদি প্রবাসীর উদ্যোগে কালিয়ায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৬ ইউনিয়নের ১০ হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন সৌদি প্রবাসী ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা মফিজুর রহমান। পরে থানার বিভিন্ন জামে মসজিদ ও মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করেন তিনি।

গত ২৭ মার্চ বুধবার থেকে ১ এপ্রিল সোমবার পর্যন্ত নড়াগাতি থানার পহরডাঙ্গা, বাঐসোনা, কলাবাড়িয়া, জয়নগর, খাশিয়াল ও মাওলী ইউনিয়নে পর্যায়ক্রমে ১০ হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, ৬ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সৌদি প্রবাসী মোল্যা মফিজুর রহমান বলেন, আমি নড়াগাতি থানার ৬ ইউনিয়নের অসহায় মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য এ উপহার বিতরণ করছি। আগামীতে কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার অসহায় সাধারণ মানুষদের প্রতিও সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭