• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩২:৩১ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

৫ দিন ধরে নিখোঁজ হরিপুরের অটোচালক সাইফুল, পরিবারের আহাজারি

৩ মার্চ ২০২৩ দুপুর ০১:০১:৩৫

৫ দিন ধরে নিখোঁজ হরিপুরের অটোচালক সাইফুল, পরিবারের আহাজারি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অটোচালক সাইফুল ইসলাম (১৪)। তাকে না পেয়ে তার পরিবারের আহাজারি দিন দিন বেড়েই চলছে।

নিখোঁজ সাইফুল ইসলাম হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম ভদায়ের ছেলে ও চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে তার ব্যাটারি চালিত অটো গাড়িতে করে ২ জন যাত্রী নিয়ে কাঠালডাঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হয়। 
 
রাত ১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মুঠোফোনে ফোন করলে ফোন বন্ধ পায়। এখন পর্যন্ত ৫দিন অতিবাহিত হওয়ার পরেও বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে তার পরিবার হতাশার মধ্যে রয়েছেন।

এ বিষয়ে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, হরিপুর থানার একটি জিডি করা হয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২