• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০৯:০৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রামপালে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন

২৭ মার্চ ২০২৪ বিকাল ০৩:৩৫:৩০

রামপালে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের সুন্দরপুর গিলাতলা অফিসে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প গিলাতলার আওতায় এ টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, প্রজেক্ট ম্যানেজার সুদেব কুমার দাস, শিক্ষক মনিমোহন ব্যানার্জী, প্রেস ক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সদস্য শেখ সাগর আহমেদ, ইনসেপ্টা প্রতিনিধি অসীম কুমার মজুমদার, স্যাকমো ডাক্তার লোটাস মজুমদার, সমাজ কর্মী জেসমিন সরেন, হিসাব রক্ষক জেমস মোহন সরকার প্রমুখ।

ক্যাম্পেইনে শতাধিক নারী ও কিশোরীকে টিকা প্রদান করা হয়। যা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬