• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৭:১০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গভীর রাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

২৪ মার্চ ২০২৪ সকাল ১১:৪৬:২৩

গভীর রাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ২০ মিনিটের ঝড়ে ঘরবাড়ি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৩ মার্চ শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সাথে মুষলধারে শীলা বৃষ্টির কারণে এ ঘটনা ঘটে।

এ সময় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে দু’পাশে থাকা অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। 

পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ঘটনায় উপজেলার চন্ডিপুর ও হাবড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০