• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৫৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন!

২১ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:১৩

বদলগাছীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আহত বাবা নূর ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

২১ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ২০ মার্চ বুধবার উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামে ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

নিহত নূর ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে আর অভিযুক্ত নাসিম নিহতের ছেলে বলে জানা যায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে বাবা ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বিকেল ৫টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম ও বাবা নুর ইসলামের মধ্যে ২য় দফায় তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে নাসিম ক্ষিপ্ত হয়ে বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে স্বজোরে আঘাত করে। এতে নূর ইসলাম আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে নূর ইসলাম মৃত্যুবরণ করেন।

বর্তমানে ছেলে নাসিম পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ছেলে নাসিম নেশাগ্রস্ত ছিলেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১