• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৪৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে রমজানের পবিত্রতা রক্ষায় শোভাযাত্রা অনুষ্ঠিত

১১ মার্চ ২০২৪ বিকাল ০৪:৫৪:৩০

শেরপুরে রমজানের পবিত্রতা রক্ষায় শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় সচেতনতার লক্ষ্যে জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

১১ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক (উপসচিব) মুকতাদিরুল আহমেদ।

শোভাযাত্রায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা লীগ সভাপতি মাওলানা নূরুল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দিন, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহম্মেদ, ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলামা ফজলুর রহমান, মাওলানা মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের ওলামা মাশায়েকগণ।

শোভাযাত্রায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও মাদরাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০