• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:০৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটের গোপালঞ্জ থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রী কদমতলি থেকে উদ্ধার

১ মার্চ ২০২৪ দুপুর ১২:৫৩:৩৪

সিলেটের গোপালঞ্জ থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রী কদমতলি থেকে উদ্ধার

গোপালগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও গোলাপগঞ্জ থানা পুলিশ।

২৮ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি থেকে তাদের উদ্ধার করা হয়।

Ad
Ad

র‌্যাব ও পুলিশ জানায়, ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুই কিশোরী গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

Ad

র‌্যাবের মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি এলাকা থেকে ওই দুই কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন পুলিশকে জানায়, মাদ্রাসায় যাওয়ার পথে একটি গাড়িতে ওঠার পর আর কিছু তারা বলতে পারেন না।

উদ্ধারের পর দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us