• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার

১ মার্চ ২০২৪ সকাল ১১:৪৪:০০

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার

বগুরা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় একটি নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে সোনালি রঙয়ের সোনা সদৃশ গনেশ অবয়বকৃত একটি মূর্তি উদ্ধার করা হয়।

২৮ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাঁচপীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, দুপচাঁচিয়া উপজেলার তালুচ পূর্বপাড়ার মৃত মোকছেদ আলী প্রামাণিকের ছেলে হেলাল উদ্দীন প্রামাণিক (৫০) ও একই উপজেলার ছাতনি এলাকার সিরাজ উদ্দীন প্রামাণিকের ছেলে জামাল উদ্দীন প্রামাণিক (৫৩)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানান, উপজেলার পাঁচপীর এলাকায় নকল সোনার মূর্তি কেনাবেচার জন্য দুই ব্যক্তি অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় টিস্যু দিয়ে মোড়ানো নকল একটি সোনার মূর্তি উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামিদের নামে এর আগেও দুপচাঁচিয়া থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০