• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:৩১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কর্ণফুলীতে নাব্য সংকট, ৩ দিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরি

২৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:২৮:০২

কর্ণফুলীতে নাব্য সংকট, ৩ দিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরি

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: কর্ণফুলী নদীর রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা অংশে নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তবে এই সংকট উত্তরণে নদীতে ফেরি যাতায়াতের পথে ড্রেজিং করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

আগামী ১০-১২ মার্চ ৩ দিন ড্রেজিং করা হবে। এ সময় নদীতে ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সওজ রাঙ্গামাটি বিভাগ। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সওজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটি-চন্দ্রঘোনা-রাজস্থলী, বাঙালহালি-বান্দরবান সড়কের ফেরি পারাপারের সুবিধার্থে চন্দ্রঘোনা ফেরিঘাটে ড্রেজিংয়ের কাজের নিমিত্তে আগামী ১০ মার্চ রোববার ভোর ৬টা থেকে আগামী ১৩ মার্চ বুধবার ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ১৩ মার্চ ভোর ৬টা থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে। এসময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া-বাঙ্গালহালিয়া (সুখবিলাশ) সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সওজ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সওজ রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, নদীতে ফেরি চলাচল নির্বিঘ্নে করার জন্য ফেরি যাতায়াতের অংশে ড্রেজিং করা হবে। তাই তিন দিন চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬