• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:১০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নারীদের খেলাধুলায় সংসদ সদস্য আবু জাহিরের অনুদান

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:১৪

নারীদের খেলাধুলায় সংসদ সদস্য আবু জাহিরের অনুদান

হবিগঞ্জ প্রতিনিধি: নিয়মিত নারীদের খেলাধুলার আয়োজন করার জন্য হবিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থায় অনুদান ঘোষণা করেছেন টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খেলাধুলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এতে অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে নারীরা অংশ নিচ্ছেন।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির আরও বলেন, সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়মিত খেলাধুলা প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছে। হবিগঞ্জে আমরা আধুনিক স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে ভেন্যুর অভাব দূর করেছি।

শারীরিকভাবে সুস্থ থাকা ও শরীর-মন ভাল রাখার জন্য নিয়মিত খেলাধুলা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান তরুণ সমাজ আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে। তাই তাদের সুস্থ থাকা জরুরি। আর এজন্য তরুণ-তরুণীদের নিয়মিত খেলাধুলা করতে হবে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছিলেন জেলা মহিলা সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, মহিলা ক্রীড়া সংস্থার নেত্রী শিরিন রহমান তালুকদারসহ অনেকে।

পরে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটি ও সার্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত অবহিতকরণ সভা এবং অসুস্থ রোগীদের মাঝে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭