• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫৩:৩৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে ২ বছরে কোরআনের হাফেজ হলেন উম্মে হাবিবা

২৭ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:১০:৩৭

গাংনীতে ২ বছরে কোরআনের হাফেজ হলেন উম্মে হাবিবা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সি ডি জি এম দারুল উলুম ফাতেমাতুজ্জোহুরা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিম খানার ১ম হাফেজা উম্মে হাবিবার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের চককল্যাণপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজী মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার সভাপতি মো. আব্দুল বাকী।

বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, মাদরাসার হিসাব রক্ষক সুজন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, হাফেজা বিভাগের প্রধান মোছা. সুমাইয়া খাতুনসহ অনেকে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় বক্তারা বলেন, আমাদের মাদরাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এখানে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠ দান করে থাকেন। আমাদের চারটা গ্রাম নিয়ে এই মাদরাসাটি অবস্থিত। এই চার গ্রামের মধ্যে এই প্রথম একজন মহিলা হাফেজা বের হলো। এটা আমাদের সকলের জন্য গর্বের। আমরা চাই প্রত্যেকটা পরিবার থেকে একজন হাফেজা তৈরি হোক।

অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬