• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৩:১২ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে ৫ জুয়ারি আটক

২৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:০১:১২

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে ৫ জুয়ারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে ৫ জুয়ারিকে আটক করেছে উপজেলা থানা পুলিশ।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ গ্রামে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ  উদ্ধার করে পুলিশ।

আটকরা হলো- পূর্ব রায়গঞ্জ গ্রামের মো. ইউসুফ আলী (৩৬), মো. মিলন মিয়া (২৮), মো. হাবিল মিয়া (৩৮), হাতিয়ার  ভিটা গ্রামের মো. নবীবুর রহমান সাদ্দাম (২৬) এবং পার্শ্ববর্তী উপজেলার ভূরুঙ্গামারী খামার আন্ধারীঝাড় গ্রামের মো. আব্দুল আউয়াল (৩০)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায়ই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের আটক করছি এবং নানাভাবে মানুষকে সচেতন করছি।

কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১




Follow Us