• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১১:০৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সোহাগ হত্যা মামলার বিচার শুরু: ফন্টু-মিলনসহ ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন

২৩ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১৫:১৮

সোহাগ হত্যা মামলার বিচার শুরু: ফন্টু-মিলনসহ ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন
ছবি: এশিয়ান টিভি

যশোর অফিস: যশোরের আলোচিত যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ (২৬) হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর কাউন্সিলর জাহিদ হাসান মিলনসহ ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। 

চলতি সপ্তাহের মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব আসামিদের আইনজীবীদের ডিসচার্জের আবেদন নামঞ্জুর করে চার্জগঠন করা হয়।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আরএম মঈনুল হক খান ময়না, গাজী আব্দুল কাদির ও মিলন আহম্মেদ। 

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা গেছে, বিচার চলাকালে আদালতে সব আসামি উপস্থিত ছিলেন।

আইনজীবী আরএম মঈনুল হক খান ময়না বলেন, ‘আমি এই মামলার সাত আসামির আইনজীবী। তাদের মধ্যে রয়েছেন কাউন্সিলার জাহিদ হাসান মিলনও। মামলার চার্জগঠনের পর সব আসামিকেই জামিন দিয়েছেন আদালত। তবে মিলন অন্য একটি মামলায় আটক থাকায় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। পরবর্তীতে এই মামলায় জামিন পান তিনি। আগের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এরআগে, ২০১৮ সালের ২৮ আগস্ট রাত সোয়া ১২টার দিকে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের বিদায়ী ওসি মারুফ আহম্মদ আদালতে চার্জশিট দাখিল করেন। 

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

চার্জশিটে অভিযুক্ত অন্য নয়জন হলেন শহরের কাজীপাড়া গোলামপট্টির আব্দুল খালেকের ছেলে ইয়াসিন মোহাম্মদ কাজল, ধর্মতলার কালিমের ছেলে টিপু, কাজীপাড়া গোলামপট্টির আবুল কাশেম ওরফে পিকুলের ছেলে সাগর, সিরাজের ছেলে তরুণ, আব্দুল বাকেরের ছেলে আলামিন, কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ডাবলু, কাজীপাড়া আমতলার এসএম আকাশ, ঘোপ জেল রোডের এসএম মহিউদ্দিন ও সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লিটন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০