• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৭:২৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

২২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০৮:৫০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সদরে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রকি (৩৮) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মোটসাইকেল, ভ্যান ও গাড়ির ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় সদরের চাদের হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিহত সাংবাদিক রকি নীলফামারীর কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের কেল্লবাড়ি এলাকার ওসমান গনির ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এ সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাংবাদিক রাকিবুল ইসলাম রকি । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯