• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:০৭:৪২

ঘোড়াঘাটে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আরাধনা ও কীর্তনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা-গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা রাতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা। তিনি এ ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে সব সময় সকলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকাশ কুমার সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার, প্রচার সম্পাদক তিতাস মোহন্ত, ইউপি সদস্য আজাদুল ইসলাম, আয়োজক কমিটির সদস্য ও রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক উৎপল কুমার সরকার প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দল নাম সুধা ও কীর্তন পরিবেশন করেন। আগামী সোমবার দধিমঙ্গল ও স্ব-মহিমায় মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬