• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪২:৩১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে বসন্ত উৎসবে পুলিশ-সাংবাদিকের মিলন মেলা

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৫২:২৪

ক্ষেতলালে বসন্ত উৎসবে পুলিশ-সাংবাদিকের মিলন মেলা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। থানা পুলিশের আমন্ত্রণে ওই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন উপজেলার ৩০-৪০ জন সংবাদকর্মী। এতে অনুষ্ঠানটি পুলিশ ও সাংবাদিকদের এক মিলন মেলায় রূপ নিয়েছিল।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার আছরাঙ্গা দিঘীতে থানা পুলিশের আয়োজনে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় গান গেয়ে শোনান পুলিশ ও সাংবাদিকরা।

এস এম শওতের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষেতলাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি আখতারুজ্জামান তালুকদার এবং সাংবাদিক ও জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির ক্ষেতলাল উপজেলার এলাক পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী রকেট।

সভাপতির বক্তব্যে ওসি আনোয়ার হোসেন বলেন, ‘সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কারণে আমি এ উপজেলার আইনশৃঙ্খলার পরিবেশ ভালো রাখতে পেরেছি। তথ্য ও নিউজের মাধ্যমে এই ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানাচ্ছি।’

এ সময় উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪