• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০০:০৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ৩৪ বোতল বিদেশি মদসহ আটক ১

১৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:২০:২৮

কুমিল্লায় ৩৪ বোতল বিদেশি মদসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৩৪ বোতল বিদেশি মদসহ মো. সজীব হোসেন (১৯) নামক একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ (সিপিসি-২)।

Ad

১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লালবাগ চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

Ad
Ad

এ সময় ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক আসামি সজীব কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার লালবাগ গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে।

র‌্যাব জানান, আটক আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যারের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৫:৩৬

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৭:৪৯

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:৪৪

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২২

শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:০৬




ভোট দিয়ে যা বললেন নির্মাতা আশফাক নিপুন
ভোট দিয়ে যা বললেন নির্মাতা আশফাক নিপুন
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৪:০৮



Follow Us