• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:১৬ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে রাস্তার ডিভাইডার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:২৩:০০

ফরিদপুরে রাস্তার ডিভাইডার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার ডিভাইডারের উপর থেকে নবজাতক বাচ্চার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো অবস্থায় মৃত নবজাতককে উদ্ধার করা হয়।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বিকেলের দিকে মানুষ রাস্তার পার হওয়ার সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। কাপড়টি একটু সরানোর পর বাচ্চা মাথা ও পা দেখতে পেয়ে ট্রিপল নাইনে (৯৯৯)  পুলিশকে খবর দেওয়া হয়। পরে কোতয়ালী থানার পুলিশ এসে বাচ্চার মরদেহটি নিয়ে যায়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন জানান, পুলিশ কন্ট্রোল থেকে সংবাদ পেয়ে হাসপাতালের সামনের রাস্তায় ঘটনা স্থলে আসি। রাস্তার ডিভাইডারের উপর থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪