• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:২৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে পালিত হলো সরস্বতী পূজা

১৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১২:৩৫

লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে পালিত হলো সরস্বতী পূজা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। ১৪ ফেব্রুয়ারি বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবীর আরাধনায় ব্যস্ত সময় পার করেন এ জেলার দেবীভক্তরা।

পূজাকে ঘিরে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সকাল থেকে উপোস করে মায়ের পুস্পাঞ্জলী নিতে পূজো মন্ডপে ভিড় করেন। সনাতনিরা সরস্বতী দেবীকে বিদ্যা দেবী হিসেবে বিশ্বাস করেন। তার সম্মানার্থে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়।

এ উপলক্ষে লক্ষ্মীপুরের প্রত্যেকটি হিন্দুপাড়ায়, শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের আমেজ দেখা যায়। তবে ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় ছাত্রছাত্রীরা কিছুটা উদ্বিগ্ন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুর জেলাতে প্রায় সহস্রাধিক পূজা অনুষ্ঠিত হয়।পূজার দিন সকালে দেবীর আরাধনা ও শিশুদের হাতেখড়ি দেয়া হয়। আর দুপুরে ব্রাহ্মণ ভোজনের আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পূজার কার্যক্রম সমাপ্ত করা হয়।

লক্ষ্মীপুর সনাতনী ধর্মের নেতারা বলেন, সরস্বতী পূজা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই হওয়া উচিত। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর পূজার আয়োজন করা হচ্ছে না। কারণ পূজার পরদিন থেকে এসএসসি পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন রয়েছে। আশা করি আগামীতে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০