• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১১:৩২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৩৪:১৭

দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে চালক মো. শামসু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন যাত্রী।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. সেলিম রেজা।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাস চালক শামসু মারা যায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯