• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৫৬:২০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিমলায় সেলাই মেশিন বিতরণ

৪ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০০:০১

ডিমলায় সেলাই মেশিন বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি রোববার সকালে খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার হলরুমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়ন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে সেলাই মেশিন প্রকল্পের আওতায় আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১৮ জনের মাঝে ১টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মো. আফিজার রহমানের সভাপতিত্বে ও মো. আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খগা খড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (লিথন), খগা খড়িবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, ইউনিয়ন সমাজকর্মী নুরিদা বানু, রিমভি আক্তার, ইউপি সদস্য নুরুল ইসলাম, খগা খড়িবাড়ী সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ সফিয়ার রহমান, নিয়াজো কমিটির সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩