• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩১:৪৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে ২ ভাইয়ের মৃত্যু

১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫২:২৬

রাজবাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে ২ ভাইয়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল আপন দুইভায়ের। ৩১ জানুয়ারি বুধবার ‍দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার মকবুলের দোকান এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মনিরুল ইসলাম (মমিন) (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)। তরা জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের কদমতলি গ্রামের মো. মোকছেদ সরদারের ছেলে।

পুলিশ জানায়, ১ ফেব্রুয়ারি তাদের বাড়িতে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। মেজ ভাইয়ের শুক্রবার বিয়ে আর ছোট জনের পরশু। দুই ভায়ের বিয়েতে যোগদিতে বড়ভাই গাজীপুর থেকে বাড়িতে আসছিলো। পথে মকবুলের দোকান নামক স্থানে ড্রাম ট্রাক ও তাদের মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে আওলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিম জানান, ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে অজ্ঞাত আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২