• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:৫৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বানিয়াচংয়ে গাঁজা সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

৩০ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৪০:২৬

বানিয়াচংয়ে গাঁজা সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৫ মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১শ' টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

২৯ জানুয়ারি সোমবার রাত ৮টায় বানিয়াচং উপজেলার পাড়াগাও পুড়িহাটির মো. আশরাফ আলীর বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আ. করিমের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৪৫) ৫ দিনের কারাবাস ও ১শ’ টাকা জরিমানা, বানিয়াচং উপজেলার দোয়াখানী গ্রামের খলিলুর রহমানের ছেলে আয়ূব আলীকে (৫৩) ২ দিনের কারাবাস ও ১শ টাকা জরিমানা, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নানু মিয়ার ছেলে শাহিনুর আলমকে (৪৩) ৭ দিনের কারাবাস ও ১শ’ টাকা জরিমানা, বানিয়াচং উপজেলার ঠাকুরাইন দিঘীর পাড় শাদত আলীর ছেলে মো. আশরাফ আলীকে (৫৫) ৩ দিনের কারাবাস ও ১শ’ টাকা জরিমানা ও বানিয়াচং উপজেলার সাগর দিঘীর পাড় আশরাফ উদ্দিন খানের ছেলে আজিজুল হোসেন খানকে ( ৩৬) ৬ দিনের কারাবাস ও ১শ’ টাকা জরিমানা করা হয়েছে। 

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭