• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৫১:১৯ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে বিজিবির অভিযানে গোল কাঠ জব্দ

১৩ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০৬:৪৬

লংগদুতে বিজিবির অভিযানে গোল কাঠ জব্দ

লংগদু (রাঙ্গমাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবির অভিযানে পাচারের উদ্দেশ্যে একত্রিত করা গামারী গোল কাঠ জব্দ করা হয়েছে। বিজিবি রাজনগর ব্যাটালিয়নের (৩৭)  অভিযানে ৩৭ হাজার ৫শ’ টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়।

১২ জানুয়ারি শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পোকশাপাড়া বিজিবি ক্যাম্পের আওতাধীন পোকশাপাড়া নামক স্থানে এ অভিযান চালানো হয়।

রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল শাহ মো. শাকিল আলম এসপিপির দিক নির্দেশনায় এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। অভিযানে সাথে ছিল ব্যাটালিয়ন সদর হতে একটি সি টাইপ এবং পোকশাপাড়া বিজিবি ক্যাম্প হতে একটি সি টাইপ টহল দল।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। এ সময় বিজিবি ২৫ ঘনফুট গামারী গোল কাঠ জব্দ করে। যার সিজার মূল্য ৩৭ হাজার পাঁচশত টাকা। আটক কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার জানান, কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:০৮


এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৫

২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
২ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৩

সালমান শাহকে হারানোর ৩ দশক
সালমান শাহকে হারানোর ৩ দশক
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:২৪

নেপালে ধ্বংসস্তূপ, ১১ দিন পর জীবিত উদ্ধার
নেপালে ধ্বংসস্তূপ, ১১ দিন পর জীবিত উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:০৭