• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৩:৪০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

৪ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:২৩:৪৯

মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে রোজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামীর সাথে মনোমালিন্যের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

৩ জানুয়ারি বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মুকুমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা একই গ্রামের রাকিব হাওলাদারের স্ত্রী।

নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৮ মাস পূর্বে রাকিবের সাথে রোজিনার বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামীর সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য ছিল। ঘটনার দিন সকালে স্বামী রাকিব হাওলাদার তার দেউলী বাজারে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যায় এবং শ্বশুর আবুল হাওলাদার ও ভাসুর মিঠু হাওলাদার দেউলী বাজারে ফার্নিচারের দোকানে কাজ করার জন্য চলে যায়।

শাশুড়ি পাশের বাড়িতে কিস্তি দেওয়ার জন্য যায়। এ সময় ভাসুরের ছেলে রায়হান (১১) বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর রায়হান ঘরে এসে চাচি রোজিনা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম (হিরন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২