• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৩:২৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জ-১ আসনে নৌকার পক্ষে বিশাল র‍্যালি

১ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:০৪:০৬

গোপালগঞ্জ-১ আসনে নৌকার পক্ষে বিশাল র‍্যালি

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে নৌকার পক্ষে বিশাল নির্বাচনী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গোপালগঞ্জ-১ আসন (কাশিয়ানী-মুকসুদপুর) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খাঁনের নৌকার পক্ষে বিশাল নির্বাচনী শো-ডাউন ও পথসভা রোববার ৩১ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলার জলিরপাড় ইউনিয়নের বৈদ্যবাড়ী মোড় থেকে শুরু করে কলেজ মাঠ, জলিরপাড় বাজার, ক্যাথলিক মিশন (ধর্ম পল্লী) হয়ে বানিয়ারচর বাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গরত্ন মহাবিদ্যালয় মাঠে এসে পথসভায় মিলিত হয়।

Ad
Ad

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের নৌকা মার্কার প্রার্থী মুহাম্মদ ফারুক খান এমপি।

Ad

পথসভায় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ কাজী হারুন অর রশীদ মিরন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ এনায়েত হোসেন লিপন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিভা রানী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বিপ্লব মজুমদার, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক সরকার, জোসনা মজুমদার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us