• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৪:৫৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরির উদ্বোধন

১ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৫৭:৩৯

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরির উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ আদালতে বিভিন্ন মামলায় আগত আসামিদের জন্য নির্ধারিত হাজতখানাকে মানবিক মূল্যবোধ ও উন্নত চরিত্র গঠন করার লক্ষ্যে হাজতখানা লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।

৩১ ডিসেম্বর রোববার সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ লাইব্রেরির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।

এ সময় তিনি বলেন, আমাদের অপরাধীকে নয়, অপরাধকে ঘৃণা করতে হবে। হাজতখানায় অপেক্ষমান সময়টুকু যেন হাজতিদের তিক্ততা না আসে, এটি যেন তাদের একটি সুখকর স্মৃতি হিসাবে থাকে এজন্য নানামুখী জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, আমি অত্র আদালতে যোগদান করেই বিচারপ্রার্থী জনগণের জন্য সুপেয় পানি এবং আদালত অঙ্গনে তাদের বসার ব্যবস্থা করেছি। হাজতখানায় অপেক্ষমান হাজতিদের অমানবিকভাবে রাখার বিষয়টি আমার নজরে আসার সাথে সাথেই তা দ্রুত সংস্কার করে উন্নতমানের শৌচাগার, নামাজের স্থান নির্ধারণ ও সংবাদপত্র সরবরাহের ব্যবস্থা করেছি।

মো. আবদুর রহমান বলেন, হাজতিদের নৈতিক সংশোধনের উপায় হিসাবে হাজতখানা লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনী ও সংগ্রামের বইসহ বিভিন্ন মনীষীদের জীবনী মূলক বই, ধর্মীয় বই এবং আইনের প্রাথমিক ধারণা অর্জন করা যায় এমন বই রাখা হয়েছে। এছাড়া আদালতে আগত নারী হাজতিদের জন্য একটি নারী বান্ধব পৃথক হাজতখানা নির্ধারণ করা হয়েছে, যা শ্রীঘ্রই উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সারোয়ার, সামসাদ বেগম, কাজী মো. মহসিন, মো. কাউছার আলম, নুসরাত সাহারা বিথী, মোহাম্মদ শামসুর রহমান, মো. ইমরান মোল্লা, মো. নূর মহসিন, সাফিয়া শারমিন, কোর্ট ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শাকিলুর রহমান, প্রধান নকল তুলনাকারক, বেঞ্চ সহকারী প্রমুখ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০