• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:২৫:৪২ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে নির্বাচনী মাঠে নামলো ১৪ প্লাটুন বিজিবি

৩০ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:২১:৩৯

নীলফামারীতে নির্বাচনী মাঠে নামলো ১৪ প্লাটুন বিজিবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নীলফামারীর নির্বাচনী মাঠে নেমেছে বিজিবি। নীলফামারীর সংসদীয় ৪টি আসনে ১৪ প্লাটুন বিজিবি নামানো হয়েছে।

Ad

২৯ ডিসেম্বর শুক্রবার থেকে বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। তারা নির্বাচনের পরের দিন পর্যন্ত মাঠে থাকবে বলে নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম।

Ad
Ad

তিনি বলেন, বিজিবি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ১৪ প্লাটুনের মধ্যে নীলফামারী সদরে ৩ প্লাটুন, জলঢাকায় ৩ প্লাটুন এবং সৈয়দপুর, কিশোরগঞ্জ, ডিমলা ও ডোমারে ২ প্লাটুন করে ৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

এ জেলার চারটি সংসদীয় আসন হলো নীলফামারী-১ (ডোমার ও ডিমলা), নীলফামারী-২ (জেলা সদর) আসন,  নীলফামারী-৩ (জলঢাকা) আসন এবং  নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসন। এই চারটি সংসদীয় আসনে এবার মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫


চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৪

ফের দেশে ভূমিকম্প অনুভূত
ফের দেশে ভূমিকম্প অনুভূত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:০১



Follow Us