• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৭:১৫ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ত্রিমু‌খী সংঘর্ষে নিহত ২, আহত ১১

২৬ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৫২:৩১

টাঙ্গাইলে ত্রিমু‌খী সংঘর্ষে নিহত ২, আহত ১১

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাস, ট্রাক ও সিএনজির ত্রিমু‌খি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১১ জন।

২৬ ডি‌সেম্বর মঙ্গলবার দুপুরে উপ‌জেলার চাটিপাড়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপ‌জেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)।

আরও পড়ুন

সেনবাগে আগুনে পুড়ল বসতঘর, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

আহতরা হলেন, কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫)। অন্যান্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিলো। অপর দিকে ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। বিপরীত দিকে পালিমা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিলো। বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে মুখোমুখে সংঘর্ষ হয়। প‌রে ট্রাকটি সিএনজির উপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা ২ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭



রোববার লক্ষ্মীপূজা
রোববার লক্ষ্মীপূজা
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৫