• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:৫৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন-ভাঙচুর

২৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:২৫:৪১

খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন-ভাঙচুর

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের বিরুদ্ধে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ জানান, রাতে এলাকার উন্নয়ন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীরা উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। তাদেরকে ধীরে গান বাজাতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Ad

পরে রাত সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। এরই জের ধরে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানালা দিয়ে আগুন ছোড়ে মারলে এতে পুড়ে যায় পোস্টার-ব্যানার। ভাঙচুর করা হয় চেয়ার। সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us