• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৭:০১ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

গলাচিপার লোকালয় হতে ২টি চিত্রা হরিণ উদ্ধার

২০ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৯:৪৪

গলাচিপার লোকালয় হতে ২টি চিত্রা হরিণ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা দু’টি চিত্রা হরিণ উদ্ধার করে এলাকার স্থানীয় তরমুজ ক্ষেতের শ্রমিকরা।

২০ ডিসেম্বর বুধবার ভোর ৬টায় উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন হতে হরিণ ২টি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চর বিশ্বাস ইউনিয়নের তৌহিদুল ইসলাম গাজীর বাড়ির পাশে হতে একটা হরিণ ও অন্যটি চর আগস্তীর সেলিম বিশ্বাসের বাড়ির পাশ হতে আটক করে তারা।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি তাকে অবহিত করলে হরিণ দুটি উদ্ধার করার জন্য তাৎক্ষণিক স্থানীয় সিপিপি ও অভিযাত্রীক ফাউন্ডেশনের সদস্য মো. আল-আমিন, বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও অ্যানিমল লাভারস পটুয়াখালীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটিকে উদ্ধার করে নিয়ে আসে।

প্রাণিসম্পদ দফতরের ডা. ফেরদৌস জানান, দুইটি হরিণই অসুস্থ এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে হরিণ দুটি অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, হরিণ দুটি চর বাংলা বন থেকে লোকালয়ে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫


Follow Us