• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৫৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০২৩ রাত ১০:১৮:১০

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী বিশ্বাস দূর্গা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আশরাফুল আলম।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এছাড়াও, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম পাভেল প্রমুখ।

সকালে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে মুকসুদপুর থানা, মুকসুদপুর ফায়ার সার্ভিস, মুকসুদপুর আনসার, মুকসুদপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০