• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৮:৫৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মধ্যনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১০ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০৪:৩৭

মধ্যনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে এক যুবকের হিজল গাছে ফাঁসিতে ঝুলে মৃত্যুর খবর পাওয়ার গেছে।

রোববার (১০ ডিসেম্বর) ভোরে মধ্যনগর সদর ইউনিয়নের কলুমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি রঞ্জিত চন্দ্র সরকারের ছেলে উৎপল সরকার(২৫)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,  প্রতিদিনের মতো তার নিজ বসত ঘরে শুয়েছিলেন ভুক্তভোগী। রাত অনুমানিক ১১টার দিকে স্ত্রী তুলি রানী সরকারকে (২০) বাথরুমে জাওয়ার কথা বলে উৎপল বাসা থেকে বের হয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পরও সে ঘরে ফেরত না আসায় ভিকটিমের বড় ভাই উত্তম সরকারসহ বাসার অন্যান্যরা তাকে সারারতধরে খোজাখুজি করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরদিন ভোরে ভুক্তভোগীর ভাবী রিতা রানী সরকারের (২২) বসত ঘড় থেকে ৫০০ গজ দূরে কলুমা নদীর দক্ষিণ পাড়ে একটি হিজল গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে খুঁজে যায় পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায় নিহত উৎপল মানষিকভাবে অসুস্থ ছিলেন।

এ ঘটনায় মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন  বলেন, নিহত লোকটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। একটি ইউডি মামলা করা হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০