• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৪:৫১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কসবায় ১১২ কেজি গাঁজা জব্দ

১০ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৩১:১২

কসবায় ১১২ কেজি গাঁজা জব্দ

কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদে অভিযান চালিয়ে ১১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।

রোববার ( ১০ ডিসেম্বর) ভোর রাতে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকায় ৯২ কেজি ও কায়েমপুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

Ad
Ad

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে পুলিশ। পরে অজ্ঞাত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

Ad

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সীমান্তবর্তী এই উপজেলায় মাদক নির্মুলে প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

এর আগে শনিবার উপজেলার কালতা এলাকায় এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বক্সখাটের ভেতর থেকে ৪৪ কেজি গাজা জব্দ করা হয়। এসময় মাদক রাখার দায়ে দুজনকে আটক করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us