• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:২৭:০১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সাজাপ্রাপ্ত ৮ পলাতক আসামী গ্রেফতার

৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:০২:৩৪

কুমিল্লায় সাজাপ্রাপ্ত ৮ পলাতক আসামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৮ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার চান্দলা ও শশীদল ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৮ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, চান্দলা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. ইউসুফ (৩২), সিদ্দিকুর রহমানের ছেলে মুবিন (২৮), ফিরোজ মিয়ার ছেলে মো. শাকিল (২৪), স্বপন মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৪০), মৃত আব্দুল মালেকের ছেলে স্বপন মিয়া (৫৫), পান্না খানের ছেলে ইমরান খান (৩৭), আরব আলীর ছেলে রবিউল আলম প্রকাশ তসলিম (৩১) এবং শশিদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে মো. রুবেল (৩১)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, সাজাপ্রাপ্ত আসামীদের যথাযথ পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১