• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৮:১৮ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

ডিমলায় ছেলের কোদালের কোপে প্রাণ গেল বাবার

২৮ নভেম্বর ২০২৩ রাত ০৯:৪৫:১৫

ডিমলায় ছেলের কোদালের কোপে প্রাণ গেল বাবার

নীলফামারী প্রতিনিধি: জমি-জমা বিরোধের জের ধরে নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে আব্দুল আজিজ (৭০) নামে এক বাবার মৃত্যু হয়েছে।

২৮ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে সকালে আব্দুল আজিজের সঙ্গে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পশ্চিম-উত্তর পাশে ভুট্টা লাগানো নিয়ে মারামারি হয়। একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেন। এতে আব্দুল আজিজ আঘাতপ্রাপ্ত হলে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Ad

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯






৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০


Follow Us