• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪২:০৭ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ফলাফলে শীর্ষে মহিলা কলেজ ও নুরুল উলুম মাদরাসা

২৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:১১:৫৪

রাঙ্গুনিয়ায় ফলাফলে শীর্ষে মহিলা কলেজ ও নুরুল উলুম মাদরাসা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৯টি কলেজের ২ হাজার ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৪৩০ জন। পাসের হার ৭০.৩০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন শিক্ষার্থী ।

অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীনে রাঙ্গুনিয়ার ৭টি মাদরাসার ২০৯ জন আলিম পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১৯৬ জন। পাসের হার ৯৩.৭৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী।

রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা বলেন, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তালিকায় প্রথম রাঙ্গুনিয়া মহিলা কলেজ। তাদের ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫০ জন পাস করেছে। কলেজটির পাসের হার ৯১.৯১ শতাংশ এবং ১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে ৭১.৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবং কলেজটির ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে উপজেলার ৭টি মাদরাসার পাসের হারের দিক থেকে তালিকায় প্রথম রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসা। তাদের ৩৫ জন পরীক্ষার্থী সবাই পাস করেছে।  

এছাড়া মাদরাসায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা। তাদের পাসের হার ৯৪.২৮ শতাংশ এবং ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনা ২১, আহত ৮৬৫
ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনা ২১, আহত ৮৬৫
১১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪০:২৯







দুই ‘এবি’র জন্মদিন আজ
দুই ‘এবি’র জন্মদিন আজ
১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:৩৪

ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ
ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ
১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩:৪৮