• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:৫৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পরীক্ষায় ফেল করায় পাবনায় শিক্ষার্থীর আত্মহত্যা

২৭ নভেম্বর ২০২৩ সকাল ০৯:১৯:১৯

পরীক্ষায় ফেল করায় পাবনায় শিক্ষার্থীর আত্মহত্যা

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা সুজানগর  উপজেলা সৈয়দপুর এলাকায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিথিলা নামের এক শিক্ষার্থী।

২৬ নভেম্বর রোববার সকালে ফলাফল প্রকাশ হওয়ার পর গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতাল এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিথিলা সৈয়দপুর গ্রামের দেলোয়ার শেখের  মেয়ে। সে কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। আসলে এটি একটি খুবই দুঃখজনক ঘটনা।

এদিকে মিথিলার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, প্রতিবেশী এবং সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯