• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪২:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে পাচারকালে সেগুন-গামারী কাঠ জব্দ

১২ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৯:৩৭

লংগদুতে পাচারকালে সেগুন-গামারী কাঠ জব্দ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবির অভিযানে সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার উপজেলার পোকশাপাড়া বিজিবি ক্যাম্প হতে উত্তর দিকে ঠান্ডাছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে এ কাঠ জব্দ করা হয়।

জানা যায়, শনিবার পোকশাপাড়া বিজিবি ক্যাম্প হতে উত্তর দিকে ঠান্ডাছড়া নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে মজুদ করছে- এমন সংবাদের ভিত্তিতে জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি এবং ফরেস্ট অফিসের সমন্বয়ে ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ ঘনফুট সেগুন ও ৬০ ঘনফুট গামারী সর্বমোট ১১০ ঘনফুট কাঠ জব্দ করা হয়, যার বাজার মূল্য ১ লক্ষ ৯০ হাজার টাকার। 

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাঠগুলো শুভলং ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০