• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শাল্লা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৫১:০৬

শাল্লা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় ২০ জন শিক্ষকের নিয়ন্ত্রিত শাল্লা শিক্ষা উন্নয়ন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্র দু’টিতে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ শেষে উত্তরপত্র মূল্যায়ন করে বিকাল ৩টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে দু’টি ক্যাটাগরিতে মোট ২০ জনকে বৃত্তি প্রদান করা হয়।

সহকারী শিক্ষক বসুদেব সরকারের পরিচালনায় ও প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বৃত্তি প্রাপ্তদের হতে বৃত্তির নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা তুলে দেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক স্বদেশ তালুকদার, সুব্রত কুমার দাস ও অপু রঞ্জন সরকার।

জানা যায়, বৃত্তি পরীক্ষায় হবিগঞ্জ জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, নেত্রকোণা জেলার খালিয়াজুরী, কিশোরগঞ্জ জেরার ইটনা ও সুনামগঞ্জ জেলার দিরাই এবং শাল্লা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালযের ৩শ’ ১৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪