• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

৭ নভেম্বর ২০২৩ রাত ০৯:১২:৩১

ভৈরবে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় কনে ও বর পক্ষকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ৬ নভেম্বর সোমবার দুপুরে শহরের পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে।

কনে নিঝুম আক্তার পঞ্চবটী এলাকার বাসিন্দা মো. জামাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করেন। বর রাব্বিন একই এলাকার বেনু মিয়ার ছেলে।

জানা যায়, শিশু নিঝুম আক্তারের সাথে কিশোর রাব্বিনের সোমবার দুপুরে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে বেলা দেড়টার দিকে বিয়ে বাড়িতে ছুটে যান ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামসুন নাহার তামনিম, ভৈরব থানার উপ-পরিদর্শক মো. শহিদুর রহমানসহ পুলিশ ফোর্স।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের টিম পৌঁছালে স্থানীয় নারী-পুরুষ এসে ভিড় জমান। ভ্রাম্যমাণ আদালতের টিমের উপস্থিতিতে কনের বাড়ির লোকজন গেইট ও প্যান্ডেল খুলে ফেলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০