• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১৫:৪১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ২৪ শতাংশ খাস জমি উদ্ধার

২ নভেম্বর ২০২৩ রাত ০৯:২৯:৫৫

কেরানীগঞ্জে ২৪ শতাংশ খাস জমি উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ২৪ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার শুভাঢ্যা ইউনয়নে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকরা জমিতে সীমানা প্রাচীরসহ সাইনবোর্ড লাগানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল বিন করিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, সার্ভেয়ার মো. জহিরুল ইসলামসহ স্থানীয়রা।

সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন বলেন, শুভাঢ্যা মৌজার এসএ খতিয়ান ১৭৪, দাগ ২২৮২ ও আরএস খতিয়ান ৩১৫, দাগ ৪০৯৯, জমির পরিমাণ ২৪ শতাংশ- যা উদ্ধার করা হয়েছে। খতিয়ানভূক্ত বিভিন্ন দাগে খাস জমিগুলো প্রভাবশালীদের দখল ছিলো। ঐ দখল জমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে খাস জমি হিসেবে শনাক্ত করে সরকারি সাইনবোর্ড ও খুঁটি স্থাপন করা হয়েছে। উদ্ধার জমিগুলো এখন নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় জমিটি দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে, টানিয়ে দেয়া হয়েছে সাইনবোর্ড । আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি খাস জমি উদ্ধারে কোনও ছাড় দেয়া হবে না।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭



ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৪৯২
ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৪৯২
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪১