• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:১০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে হরতালে কোন প্রকার প্রভাব পড়েনি

২৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:১৪:০২

রাজবাড়ীতে হরতালে কোন প্রকার প্রভাব পড়েনি

রাজবাড়ি প্রতিনিধি: বিএনপির ডাকা সকাল সন্ধ্যায় হরতালে কোন প্রকার প্রভাব পড়েনি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরীঘাটে। ভোর হতেই ফেরী চলাচল স্বাভাবিক রয়েছে এই নৌরুটে। মহাসড়কেও ঘটেনি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা। ২৯ অক্টোবর রোববার ভোর থেকে এ নৌরুটের ট্রাফিকে মোট ১৮টি ফেরীর মাধ্যমে দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌপথে যানবহনসহ যাত্রী পারাপার অব্যাহত রেখেছে ফেরীঘাট কর্তৃপক্ষ ।

প্রতিদিনের মত হরতালের দিনেও স্বাভাবিক নিয়মে পারাপার হয়েছে বাস, ট্রাক, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবহন। তবে সংখ্যায় কিছুটা কম রয়েছে বলে জানা যায়। সকালে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে রোজিনাসহ একাধিক পরিবহন। ঢাকা থেকে ছেড়েও আসতে দেখা গেছে রয়েল পরিবহনসহ বেশ কয়েটি পরিবহনকে।

চালকরা বলছে, মহাসড়কে চলতে কোন বাঁধাবিপত্তি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না। তাছাড়া জামাত-বিএনপির কাউকে মহাসড়কে দেখা যায়নি।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পুলিশ বলছে, বিএনপির ডাকা হরতাল জনগন প্রত্যাখ্যান করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় রয়ে প্রতিটি সড়ক ও মহাসড়ক।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪